করোনায় নারীদের ডিজিটাল সেবা দিচ্ছে ত্রিকোণমিতি

২২ মে, ২০২০ ০০:৩৫  
করোনা ভাইরাসের কারণে লকডাউনের বন্ধ ও অস্বচ্ছলতার কারণে দেশের নারীদের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রাকৃতিক প্রক্রিয়া যা তাদের শারীরিক সুস্থতার জন্য অনলাইন সেবা চালু করেছে ইয়ুথ হাবের ত্রিকোণমিতি প্রকল্প। প্রকল্পের অধীনে স্যানিটারি ন্যাপকিন, হেয়ার রিমুভার ক্রিম, ওমেন রেজার ও প্রেগনেন্সি টেষ্ট স্ট্রিপ বাজার মূল্যে অথবা যাদের কেনার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে বাসায় পৌঁছে দিচ্ছে। এ জন্য অনলাইনে trikonomiti.com ওয়েবসাইট অথবা f/groups/trikonomiti/ গ্রুপে গিয়েও অর্ডার করার যাবে। অর্ডার করার পর কল দিয়ে কনফার্ম করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাসায় পৌঁছে যাবে। এ ছাড়া শুধু মাত্র নারীদের জন্য এই ফেইসবুক গ্রুপটিতে নিয়মিত নারী স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট নারী চিকিৎসকেরা। মালয়েশিয়া প্রবাসী তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও এডুকেশন ক্যাম্পেইনার পাভেল সারওয়ার , উন্নয়নকর্মী ও উদ্যাক্তা সুমাইয়া জাফরিন চৌধুরী ও নেপালি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা নিরাজ ভুসাল মিলে গড়ে তুলেছেন ইয়ুথ হাব।